নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
রথযাত্রার আগেই রাজ্যবাসীর ঘরে ঘরে পৌঁছচ্ছে জগন্নাথদেবের প্রসাদ। মুখ্যমন্ত্রীর নির্দেশে পশ্চিমবঙ্গ সরকারের ‘দুয়ারে রেশন’ প্রকল্পের মাধ্যমে এবার চালু হয়েছে ‘দুয়ারে প্রসাদ’ উদ্যোগ। সেই অনুযায়ী, রেশন দোকানের মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিতরণ করা হচ্ছে দিঘার জগন্নাথ মন্দিরের ভোগ।

এই উদ্যোগে পুরুলিয়ার মানবাজারেও শুরু হয়েছে প্রসাদ বিতরণ। শনিবার মানবাজারের মাঝপাড়া এলাকায় রেশন ডিলার প্রলয় ব্যানার্জীর মাধ্যমে এই প্রসাদ বিলি করা হয়। উপস্থিত সাধারণ মানুষের মধ্যে ছিল উচ্ছ্বাস ও উৎসাহ। শহর হোক বা পঞ্চায়েত এলাকা— সর্বত্রই ছড়িয়ে পড়েছে এই উদ্যোগের প্রভাব। স্থানীয়দের মতে, রথের আগেই জগন্নাথের আশীর্বাদ ঘরে পৌঁছনো এক অনন্য অভিজ্ঞতা।
জেলার অন্যান্য এলাকাতেও দুয়ারে প্রসাদের প্রক্রিয়া শুরু হচ্ছে।









Post Comment