insta logo
Loading ...
×

ঝোপের আড়ালে মদের ঢালাও কারবার, ধৃত ১

ঝোপের আড়ালে মদের ঢালাও কারবার, ধৃত ১

নিজস্ব প্রতিনিধি, সাঁওতালডিহি:

ঝোপঝাড়ে ঘেরা নির্জন জায়গা। তারই আড়ালে চলছিল বেআইনি মদের জমজমাট কারবার। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার বিকেলে সেখানে হানা দেয় পুরুলিয়ার সাঁওতালডিহি থানার ভোজুডি ফাঁড়ির পুলিশ। ঘটনাস্থল নবগ্রাম এলাকা। অভিযানে ধরা পড়ে মদ ব্যবসায়ী। ধৃতের নাম অজিত কুমার মাহাতা। তার বাড়ি ঝাড়খণ্ডের বোকারো জেলার চন্দনকিয়ারি থানার নারকেড়া গ্রামে।

পুলিশ জানিয়েছে, অভিযানে উদ্ধার হয়েছে ১৮ বোতল দেশি মদ, ১৬ বোতল বিলেতি মদ, ১১ বোতল বিয়ার এবং একটি মোটরবাইক। সবকিছু বাজেয়াপ্ত করে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

রবিবার ধৃতকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠান। পুলিশ জানিয়েছে, ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্তের বিরুদ্ধে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু হয়েছে।

Post Comment