নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া ও মানবাজার:
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মেনে দক্ষিণ পুরুলিয়ার এক অংশে ঝড়- বৃষ্টি হল। ফলে বৃহস্পতিবার খানিকটা গরম থেকে রেহাই পান জেলার মানুষজন। এদিন পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল
৪০.৭ ডিগ্রি সেন্টিগ্রেড। বুধবার জেলার সর্বোচ্চ ছিল ৪০.৫ ডিগ্রি। এদিন পুঞ্চার
সুনিডি গ্রামে ঝড়ের জেরে রাস্তার উপর গাছের ডাল ভেঙে পড়ায় যান চলাচলে সমস্যা হয়। এদিন বিকাল দিকে মেঘ খানিকটা কালো করলেও এই জেলার সর্বত্র বৃষ্টি হয়নি। হয়নি ঝড়ও। তবে মানবাজার মহকুমার কয়েকটি এলাকায় সামান্য ঝড়-বৃষ্টি হয়।










Post Comment