নিজস্ব প্রতিনিধি, বলরামপুর :
একেবারে সিনেমার কায়দায় ১৮ নং জাতীয় সড়কে পথ আটকে এক কিশোরীর ব্যাগ ছিনতাই হয়েছিল। অভিযোগ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে দুই যুবককে গ্রেফতার করল বলরামপুর থানার পুলিশ। ধৃতদের নাম গনেশ মাহাতো ও তারকনাথ সিং। তাদের বাড়ি বলরামপুর থানার উরমা গ্রামে।
ঘটনা বুধবার সকাল সাড়ে ১১ টা নাগাদ। বলরামপুর ব্লক অফিসে সেলাই শিখতে যাচ্ছিলেন ঢেবরিডি গ্রামের তরুণী পার্বতী মাহাত। বেড়মার কাছাকাছি একটি নম্বর প্লেট বিহীন মোটর বাইকে দুজন যুবক এসে তার পথ আটকায়। সাইকেলে থাকা একটি ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায় তারা। তরুণী সোজা বলরামপুর থানায় গিয়ে অভিযোগ করেন।তদন্ত নেমে কয়েক ঘন্টার মধ্যে ওই দুজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ছিনতাই হওয়া ব্যাগ ও মোবাইল।










Post Comment