নিজস্ব প্রতিনিধি, আড়শা :
ফের সড়ক দুর্ঘটনা পুরুলিয়া জেলার ১৮ নং জাতীয় সড়কে। আড়শা থানার কাঁটাডি উড়ালপুলের কাছে ঘটেছে দুর্ঘটনা । জানা গেছে, বলরামপুর দিক থেকে আসা একটি মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর পড়ে যায়। বাইক আরোহীর নাম বীরু কর্মকার। তার বাড়ি বলরামপুর থানার সাগমা ডুমারি গ্রামে। মাথায় গুরুতর আঘাত পায় সে। শুরু হয় রক্তক্ষরণ । পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করে। তার পরিবারের সদস্যদেরও খবর দেওয়া হয়েছে।











Post Comment