সুইটি চন্দ্র, পুরুলিয়া:
জাতীয় জিমন্যাস্টিকসে জয়জয়কার পুরুলিয়ার। ১২২ পদক পেলো পুরুলিয়া।
উত্তরাখণ্ডের দেরাদুনে অনুষ্ঠিত অ্যাক্রোব্যাটিকস জিমন্যাস্টিকস জাতীয় চ্যাম্পিয়নশিপ ও এশিয়া কাপ নির্বাচনী পরীক্ষায় বাংলার দল ১২২টি পদক জিতে ‘চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স’ শিরোপা পায়। রাজ্যের এই সাফল্যে উজ্জ্বল ভূমিকা পুরুলিয়ারও। জেলার ৬ জন খেলোয়াড় অংশ নিয়ে নজর কেড়েছে।

সিনিয়র মেন্স পেয়ারে বিনয় বাউরি ও ইরফান আনসারি দলগত বিভাগে দ্বিতীয়, ব্যক্তিগত বিভাগে চতুর্থ হন। ইউথ ওমেন্স পেয়ারে প্রীতি রাজোয়াড় ও অনু রাজোয়াড় দলগত ও ব্যক্তিগত দুই বিভাগেই চতুর্থ, ইউথ ওমেন্স পেয়ারে তিথি গড়াই ও শ্রাবণী বাউরি ব্যক্তিগত বিভাগে সপ্তম হন।

পুরুলিয়া ডিস্ট্রিক্ট জিমন্যাস্টিকস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বাংলার দলের ম্যানেজার এবাদুল হক হালদার জাতীয় ও উত্তরাখণ্ড জিমন্যাস্টিকস সংস্থার কাছ থেকে ‘শ্রেষ্ঠ ম্যানেজার’-র সম্মাননা পান। প্রথম তিনে থাকা খেলোয়াড়রা অক্টোবরের গোয়ায় জাতীয় প্রশিক্ষণ শিবিরে অংশ নিয়ে এশিয়া কাপে ভারতের প্রতিনিধিত্ব করবেন।









Post Comment