নিজস্ব প্রতিনিধি , মানবাজার:
মানবাজার ১নং ব্লকের বারমেস্যা রামনগর গ্রাম পঞ্চায়েতের আসনবনি গ্রামের সাধারণ মানুষজন যাতে বিশুদ্ধ পানীয় জল পান করতে পারেন, তাই এবার এলাকায় বসল জলের এটিএম।প্রত্যন্ত গ্রামে জল সমস্যা দূর করতে চেন্নাইয়ের আইসিসিডব্লিউ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় বসানো হল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। মঙ্গলবার ফিতে কেটে ওয়াটার এটিএমের শুভ উদ্বোধন করেন বারোমেস্যা রামনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান পাপিয়া সিং সর্দার। উপস্থিত ছিলেন, আসনবনি প্রাইমারি স্কুলের শিক্ষিকা চন্দ্রানী সর্দার, দীননাথ দে, স্বেচ্ছাসেবী সংস্থার গির্জা লায়ার সহ বিশিষ্টজনেরা। পরিশ্রুত পানীয় জল পেয়ে বিশেষভাবে উপকৃত হবেন বলে জানান এলাকার স্থানীয় বাসিন্দারা।











Post Comment