নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:
গ্রামে চোলাই মদ বিক্রির অভিযোগ আসছিল বেশ কয়েক দিন ধরে। সেই ভিত্তিতে বাড়িতে হানা দিয়ে ৯ লিটার বেআইনি চোলাই বাজেয়াপ্ত করল বাঘমুন্ডি থানার পুলিশ। ঘটনা বাগমুন্ডি থানার ভুচুংডি এলাকায়।তবে পুলিশকে দেখে ঘটনাস্থল থেকে বাড়ির মালিক পালিয়ে যায়। এই ঘটনায় পলাতক ব্যক্তির বিরুদ্ধে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে বাঘমুন্ডি থানার পুলিশ। শনিবার গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ভুচুংডি গ্রামে গিরিধারি মাহাতোর বাড়িতে হানা দেয় পুলিশের একটি দল।










Post Comment