নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া:
গান্ধী জয়ন্তীতে মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রশাসনিক কর্তারা। বুধবার সকালে প্রবল বৃষ্টির মধ্যে পুরুলিয়া জেলা প্রশাসনিক ভবন চত্বরে মহাত্মার মূর্তিতে মাল্য অর্পণ করেন অতিরিক্ত জেলাশাসক আদিত্য বিক্রম মোহন হিরানি।
এরপর শহিদ বেদি ও কার্গিল বেদিতেও পুষ্পার্ঘ্য অর্পণ করে দেশপ্রেমে আত্মবলিদান করা যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরাও।










Post Comment