নিজস্ব প্রতিনিধি, মানবাজার :
গর্তে জমেছিল জল। সেই গর্ত থেকে এক মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়।ঘটনাটি ঘটেছে মানবাজার ১ নং ব্লকের অন্তর্গত কেন্দা থানার কামতা জাঙ্গিদিরি অঞ্চলের কুদা গ্রামে। মৃতার নাম সরলা শবর (৬৫)। তাঁর বাড়ি কুদা গ্রামের সবরপাড়ায়। বুধবার রাত থেকেই খোঁজ মিলছিল না ওই বৃদ্ধার। বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। বৃহস্পতিবার সকালে ওই গ্রামেরই কাপাশঘুটা শবর পাড়ার একটি গর্তে পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কেন্দা থানার পুলিশ। দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।










Post Comment