নিজস্ব প্রতিনিধি , বরাবাজার:
লেলহে মাছির আতঙ্কে বরাবাজার ব্লকের গোঁসাইডি গ্রামের বাসিন্দারা। স্থানীয় মানুষজন জানান, লেলহের কামড়ে ইতিমধ্যেই মারা গেছে দুটি গরু ও পাঁচটি ছাগল। এমনকি অনেক মানুষকেও আহত করেছে এই বিপদজনক পতঙ্গ বলে জানা গিয়েছে।
গ্রামের মাঝে একটি বটগাছে রয়েছে লেলহে মাছির কুড়িটি চাক। প্রতিমা বিসর্জন, এমনকি বরযাত্রীর গাড়ির লাইট দেখেও তাড়া করছে তারা। ফোটাচ্ছে হুল। কামড় দিচ্ছে প্রতিনিয়ত। শুধু তাই নয় হঠাৎ লেলহে মাছি হানা দিচ্ছে আশে পাশের বাড়িগুলিতে। আহত করছে মানুষজনকে। তাই রাস্তা পারাপার করতে হচ্ছে চরম আতঙ্কে। এই নিয়ে নাজেহাল গ্রামবাসীরা।











Post Comment