নিজস্ব প্রতিনিধি, নিতুড়িয়া :
একটি কৃষক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় সোমবার নিতুড়িয়া ব্লকের রায়বাঁধ কমিউনিটি হলে। শিবিরে পঞ্চাশজন প্রগতিশীল কৃষক অংশগ্রহণ করেন। শিবিরে প্রাণিসম্পদের সঠিক রক্ষণাবেক্ষণ ও আধুনিক পদ্ধতিতে পশুপালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভূষণ প্রসাদ যাদব, উপ-কৃষি অধিকর্তা মহম্মদ আনিকুল ইসলাম, প্রাণিসম্পদ বিকাশ বিভাগের আধিকারিক শুভঙ্কর মাহাতো, নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মহম্মদ ইয়াকুব, প্রাণি ও মৎস্য কর্মাধ্যক্ষ, এবং রায়বাঁধ গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
বিশেষজ্ঞরা পশুদের নিয়মিত টিকাকরণ, ক্রিমিনাশক ওষুধ প্রয়োগ, রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, সুষম গোখাদ্য উৎপাদন ও তার যথাযথ ব্যবহারের বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন।
শিবিরে মহিলাদের অংশগ্রহণ ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁরা জানান, এই প্রশিক্ষণ থেকে তারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও পদ্ধতি শিখেছেন, যা ভবিষ্যতে গবাদিপশুর দেখভালে কাজে লাগাবেন।









Post Comment