insta logo
Loading ...
×

কুয়োয় পড়ে মৃত্যু

কুয়োয় পড়ে মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

বাড়ির উঠোনের কুয়োয় পড়ে মৃত্যু হল এক বৃদ্ধার। মৃত বৃদ্ধার নাম সন্ধ্যা রক্ষিত (৮০)। বাড়ি পুরুলিয়া শহরের দুলমি নডিহা এলাকায়।
পুলিশ জানিয়েছে, ওই বৃদ্ধা অসুস্থ ছিলেন। গতকাল রাতে বাথরুম যাওয়ার সময় পড়ে গিয়ে কুয়োর মধ্যে পড়ে যান। পরিবারের লোকজন দেবেন মাহাত গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বুধবার বিকালে দেহটির ময়না তদন্তের পর পরিবারের হাতে দেহটি তুলে দেয় পুলিশ।

Post Comment