insta logo
Loading ...
×

কিশোরীর ঝুলন্ত দেহ

কিশোরীর ঝুলন্ত দেহ

নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান :

এক কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার হল বান্দোয়ানে । পুলিশ জানিয়েছে মৃতার নাম লক্ষ্মী সিং (১৫)। তার বাড়ি বান্দোয়ান থানার গঙ্গামান্না গ্রামে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার দুপুরে পরিবারের লোকজন ওই কিশোরীকে বাড়ির মধ্যে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন। তড়িঘড়ি তাকে উদ্ধার করে বান্দোয়ান গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে বান্দোয়ান থানার পুলিশ।

Post Comment