insta logo
Loading ...
×

এ কী করলেন হাসপাতালের নার্সরা?

এ কী করলেন হাসপাতালের নার্সরা?

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

১২মে আন্তর্জাতিক নার্স দিবস। সেই দিবস উদযাপনের ৬দিন পূর্বেই হলো সূচনা!

হাসপাতালের স্বাস্থ্য পরিসেবায় প্রথমেই উঠে আসে নার্সদের নাম। তাঁদের নিরন্তর প্রয়াসে রোগীরা সুস্থ হয়ে ওঠেন। আগামী ১২ই মে আন্তর্জাতিক নার্স দিবস।
এই দিবস বিশেষভাবে পালিত হতে চলেছে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের সদর ক্যাম্পাসে। এরই মধ্যে মঙ্গলবার হাসপাতালের নার্সদের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের মধ্য দিয়ে ৬দিন পূর্বেই নার্স দিবস উদযাপনের সূচনা হলো হাসপাতালের সদর ক্যাম্পাসে।
এদিন মোট ২০ জন রক্ত দান করেন।

এদিন ওই রক্তদান শিবিরে যোগদান করেন, পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল ডা: সব্যসাচী দাস, এমএসভিপি ডা: সুকমল বিষয়ী, নার্সিং সুপার সন্ধ্যা ভদ্র সহ অন্যান্য ডাক্তার ও নার্সিং কর্মচারীরা।

Post Comment