insta logo
Loading ...
×

এনভিএফ কর্মীর মৃ.ত্যুতে শোকের ছায়া, থানা বাতিল করল উৎসব উদযাপন

এনভিএফ কর্মীর মৃ.ত্যুতে শোকের ছায়া, থানা বাতিল করল উৎসব উদযাপন

নিজস্ব প্রতিনিধি, বোরো:

পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন পুরুলিয়ার বোরো থানায় কর্মরত এন ভি এফ বিভাগের এক পুলিশ কর্মী। রবিবার রাতে মানবাজার-২ নং ব্লকের বাঁশটাড়া অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে।। মৃতের নাম চিরঞ্জিত মাহাতো (৩৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডিউটি শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ তার মোটরবাইক নিয়ন্ত্রণ হারায়। গুরুতর আহত হন তিনি। তড়িঘড়ি তাকে উদ্ধার করে মানবাজার হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
দীপাবলি ও কালীপুজোর আনন্দে এবার বিষাদের ছায়া নেমে এসেছে সহকর্মী ও পরিবারের মধ্যে। ঘটনার তদন্ত শুরু করেছে বোরো থানার পুলিশ। শোকের আবহে দীপাবলি উদযাপন হচ্ছে না বোরো থানাতে।

Post Comment