insta logo
Loading ...
×

উত্তর ও পূর্বে কিছুটা বৃষ্টি, বাকি পুরুলিয়ায় কার্যত শুকনোই দিন

উত্তর ও পূর্বে কিছুটা বৃষ্টি, বাকি পুরুলিয়ায় কার্যত শুকনোই দিন

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

বেশ কয়েক দিন টানা সক্রিয় থাকার পর পুরুলিয়ার আকাশে রবিবার কিছুটা বিরতি। জেলার অধিকাংশ অংশেই এ দিন বৃষ্টি হয়নি। শুধু উত্তর ও পূর্বের কয়েকটি ব্লকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। কাশীপুরে বৃষ্টি হয়েছে সর্বাধিক ১৪.৪ মিমি। পাশাপাশি পাড়ায় ১২.৬ মিমি, নিতুড়িয়ায় ১১ মিমি এবং সাঁতুড়িতে ৮.৪ মিমি বৃষ্টিপাত হয়েছে।

অন্যদিকে, জয়পুর, ঝালদা, বাঘমুণ্ডি, মানবাজার, বলরামপুর, বরাবাজার সহ অধিকাংশ ব্লকেই বৃষ্টি হয়নি। গড় বৃষ্টিপাতের হার নেমে এসেছে মাত্র ৪.৪২ মিলিমিটারে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী দু-এক দিনের মধ্যে ফের একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা থাকায় বৃষ্টির পূর্বাভাস বজায় রয়েছে।

২৮ জুলাই পুরুলিয়া জেলার বৃষ্টিপাতের পরিমাণ (মিমি):

▪️ কাশীপুর – ১৪.৪
▪️পাড়া – ১২.৬
▪️নিতুড়িয়া – ১১.০
▪️সাঁতুড়ি – ৮.৪
▪️পুঞ্চা – ৭.৪
▪️ হুড়া – ৩.২
▪️ হাতোয়াড়া – ০.৪
▪️জয়পুর, ঝালদা, বাঘমুণ্ডি, মানবাজার, বলরামপুর, বরাবাজার – শূন্য

▪️গড় বৃষ্টিপাত: ৪.৪২ মিমি

▪️তাপমাত্রা (রবিবার):

সর্বোচ্চ – ২৯.৪°সে
সর্বনিম্ন – ২৫.৩°সে

আবহবিদদের মতে, সপ্তাহের শুরুতে নিম্নচাপ সক্রিয় হলে ফের ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে।

Post Comment