নিজস্ব প্রতিনিধি, আড়শা:
শীতের শুরুতে বাচ্চাদের হাতে শীতবস্ত্র তুলে দিল কলকাতার সুবর্ণলতা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রবিবার অযোধ্যা পাহাড়ের নিচে আড়শা ব্লকের ভুঁইয়াডি গ্রামে তারা এই শীতবস্ত্র তুলে দেন। সংগঠনের পক্ষে থেকে স্মৃতিকা মজুমদার জানান, শীতের সময় অনেক পরিবারে বাচ্চাদের শীতবস্ত্র কেনার সামর্থ্য থাকে না। তাদের মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ। এদিন ১৫০ জন বাচ্চার হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন আড়শার বিশিষ্ট চিকিৎসক নারানচন্দ্র মাহাত। শীতবস্ত্র পেয়ে ভীষণ খুশি খুদেরা।











Post Comment