insta logo
Loading ...
×

আড়শার ধানাড়ার দু*র্ঘট*নায় মৃ*ত বেড়ে ৪

আড়শার ধানাড়ার দু*র্ঘট*নায় মৃ*ত বেড়ে ৪

নিজস্ব প্রতিনিধি, আড়শা:

জঙ্গলমহল আড়শার দুর্ঘটনায় মৃত্যু বেড়ে হলো চার। পুরুলিয়া-টাটা ১৮ নং নম্বর জাতীয় সড়কে শনিবার গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল তিন যুবকের। সেই ঘটনায় আরও এক জনেরও মৃত্যু হল রবিবার । পুলিশ জানিয়েছে,
মৃত যুবকের নাম শেখ বেলাল(২০)। তার বাড়ি বরাবাজার থানার বেলডি গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় ১৮ নম্বর জাতীয় সড়কে ধানাড়া মোড়ের কাছে রক্তাক্ত অবস্থায় চার যুবককে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ এসে তাদের উদ্ধার করে পুরুলিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। চার জনের মধ্যে তিন জনকে সেদিনই মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রবিবার তিনিও মারা যান।
ইতিমধ্যেই দুর্ঘটনায় জড়িত সন্দেহে জাতীয় সড়ক এলাকা থেকে একটি ট্রাক আটক করেছে পুলিশ। ট্রাকের চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে আড়শা থানার পুলিশ ।

Post Comment