insta logo
Loading ...
×

আড়শায় ৩৪ টি পুজো কমিটিকে রাজ্যের চেক প্রদান পুলিশের

আড়শায় ৩৪ টি পুজো কমিটিকে রাজ্যের চেক প্রদান পুলিশের

নিজস্ব প্রতিনিধি, আড়শা:

পুজোর আগে আড়শা ব্লকের দুর্গাপুজো কমিটিগুলোর হাতে ১ লক্ষ ১০ হাজার টাকার চেক তুলে দেওয়া হল এক অনুষ্ঠানের মাধ্যমে। সম্প্রতি আড়শা থানার পক্ষ থেকে ৩৪ টি পুজো কমিটির হাতে চেক তুলে দেওয়া হয়। চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আড়শা থানার ওসি বিশ্বজিৎ সরকার, তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি উজ্জ্বল কুমার, আড়শা তৃণমূলের ব্লক সভাপতি বিদ্যাধর মাহাত , আড়শা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি, জেলা পরিষদের সদস্যা কাকলি মাহাত, সুষেণ মাঝি প্রমুখ।

Post Comment