insta logo
Loading ...
×

আড়শায় সংস্কৃতি দিবস

আড়শায় সংস্কৃতি দিবস

নিজস্ব প্রতিনিধি আড়শা:

রাখিবন্ধন উৎসব উপলক্ষ্যে ‘সংস্কৃতি দিবস’ পালিত হল আড়শায়। শনিবার পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আড়শা ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির সহযোগিতায় আড়শা পঞ্চায়েত সমিতির সভাকক্ষে এই দিবস পালিত হয় । এদিন সিরকাবাদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা স্থানীয় জনপ্রতিনিধি ও ব্লকের আধিকারিকদের রাখি পরিয়ে দেয়। এদিনই ব্লক প্রশাসনের উদ্যোগে ছাত্র ছাত্রীদের নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধ সচেতনতা বিষয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন জয়েন্ট বিডিও রাকেশ মেটা, বিশিষ্ট সমাজসেবী উজ্জ্বল কুমার, আড়শা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি প্রমুখ।

Post Comment