insta logo
Loading ...
×

আড়শায় বিষ্ণু মৃত্যু বনধে ধৃতদের জামিন

আড়শায় বিষ্ণু মৃত্যু বনধে ধৃতদের জামিন

নিজস্ব প্রতিনিধি, আড়শা :

পুলিশি ‘অত্যাচারেই ‘ মৃত্যু হয়েছে বিষ্ণু কুমারের — এমন অভিযোগ তুলে গত ২৩ জুলাই আড়শা বন্ধের ডাক দিয়েছিল আড়শা গ্রামের বাসিন্দারা। সেই বনধে নেতৃত্ব দেওয়ার অভিযোগে পুলিশ গ্রেফতার করেছিল অনাদি কুমার সহ ছ’জন আন্দোলনকারীকে। তাদের আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। ১৪ দিন জেল হেফাজতের পর অবশেষে জামিন পেলেন তারা। সোমবার আদালত তাঁদের জামিন মঞ্জুর করে।

জামিনের খবর পেয়ে থানা চত্বরে হাজির হন আন্দোলনকারীদের পরিবার ও সমর্থকেরা। মিষ্টিমুখ, মালা পরিয়ে স্বাগত জানানো হয় অনাদি কুমারদের।

প্রসঙ্গত, একটি মোবাইল চুরি মামলায় পুলিশের ‘অত্যাচারে’ই বিষ্ণু কুমার অসুস্থ হয়ে মারা যান বলে অভিযোগ। সেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দ্বিতীয় ময়নাতদন্তের দাবিতে আড়শা বাজারে বনধ ডেকে রাস্তা অবরোধে শামিল হয়েছিলেন অনাদি কুমাররা। রাস্তা অবরোধ করার কারণে পুলিশ ঘটনাস্থল থেকে অনাদি কুমার সহ ছয় জনকে গ্রেফতার করেন। এরপরই তাঁদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করে পুলিশ। তাদের ১৪ দিনের জেল হেফাজত হয়। অপরদিকে বিষ্ণু কুমারের ভাই সমন কুমার পুনরায় ময়নাতদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন। গত সোমবার দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ৭ ই আগস্ট সকাল ১১টার মধ্যে কল্যাণী এইমসে দ্বিতীয় বার ময়নাতদন্ত হবে।

Post Comment