insta logo
Loading ...
×

অবৈধ বালি পাচার রুখল পুলিশ, বাজেয়াপ্ত ৪ ট্রাক্টর

অবৈধ বালি পাচার রুখল পুলিশ, বাজেয়াপ্ত ৪ ট্রাক্টর

নিজস্ব প্রতিনিধি, কাশিপুর:

বেআইনি বালি পাচার রোধে অভিযানে নেমে চারটি ট্রাক্টর বাজেয়াপ্ত করল কাশিপুর থানার পুলিশ। তবে অভিযানের সময় সুযোগ বুঝে পালিয়ে যায় চালক ও তাদের সঙ্গীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে গোপন সূত্রে খবর আসে দ্বারকেশ্বর নদী থেকে অবৈধভাবে বালি তোলা হচ্ছে। সেই খবরের ভিত্তিতে কাশিপুর থানার একটি দল তালাজুড়ি– ইন্দ্রবিল সড়ক দিয়ে তল্লাশি চালায়। ওই সময় বালি বোঝাই চারটি ট্রাক্টরকে আটকানোর চেষ্টা করলে চালকরা গাড়ি ফেলে ঘটনাস্থল থেকে চম্পট দেয়।

পরে পুলিশ বালি বোঝাই চারটি ট্রাক্টর থানায় নিয়ে আসে। এ ঘটনায় ট্রাক্টরগুলির মালিক ও চালকদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ ।

Post Comment