নিজস্ব প্রতিনিধি, কাশিপুর:
আবার প্রতারণার শিকার হলেন কাশিপুর থানা এলাকার এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। অনলাইন বিপননী সংস্থায় জুতো পরিবর্তন করতে গিয়ে তিনি প্রতারনার ফাঁদে পড়েন । সাইবার প্রতারকরা সত্তরোর্ধ্ব ওই বৃদ্ধের দুটি ব্যাংক একাউন্ট থেকে প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে এই মর্মে শনিবার কাশিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই বৃদ্ধ । পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে একটি সুনির্দিষ্ট মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।










Post Comment