নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:
অবৈধ খনিজ পরিবহন ও ওভারলোড গাড়ির বিরুদ্ধে প্রশাসনের কড়া অবস্থানের স্পষ্ট বার্তা মিলল রঘুনাথপুরে। নিয়ম ভেঙে অতিরিক্ত পাথর বোঝাই করে চলাচলকারী দুটি ডাম্পার আটক করে তিনজনকে গ্রেফতার করেছে রঘুনাথপুর থানার পুলিশ। শনিবার ধৃতদের রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে অবৈধভাবে ওভারলোড পাথর নিয়ে দুটি ডাম্পার রঘুনাথপুর শহরের দিকে আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকেই সতর্ক ছিল পুলিশ। শহরের একটি ব্যস্ত পেট্রোল পাম্পের সামনে অভিযান চালিয়ে ওই দুটি ডাম্পার আটক করা হয়।
তল্লাশি চলাকালীন চালকদের কাছে পরিবহণ সংক্রান্ত বৈধ নথিপত্র ও খনিজ পরিবহনের অনুমতিপত্র চাওয়া হলে তারা কোনও বৈধ কাগজ দেখাতে ব্যর্থ হয়। এরপরই পুলিশ দুই ডাম্পারের চালক এবং সংশ্লিষ্ট পাথর ব্যবসায়ীকে গ্রেফতার করে।
ধৃত দুই চালকের নাম মৃত্যুঞ্জয় বাউরি ও বড়কদ
দফাদা। মৃত্যুঞ্জয়ের বাড়ি বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাঁটি বড়কদ-র বাড়ি বীরভূম জেলার সিউড়িতে। গ্রেফতার হওয়া পাথর ব্যবসায়ীর নাম তারকনাথ
চট্টোপাধ্যায়। যিনি রঘুনাথপুর শহরের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
শনিবার ধৃত তিনজনকে রঘুনাথপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।











Post Comment