insta logo
Loading ...
×

হুড়ায় বাড়ি থেকে ঝুলন্তমৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

হুড়ায় বাড়ি থেকে ঝুলন্তমৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি,হুড়া:


এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুরুলিয়ার হুড়া থানার নডিহা গ্রামে। শুক্রবার দুপুরে নিজের বাড়ির মধ্যে এক ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। এরপরই এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম বিশ্বনাথ মাহাত (৪০)।খবর পেয়ে হুড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। পরে তাকে হুড়া গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

Previous post

ট্রাক্টরের ধাক্কায় বাইক থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু আড়াই বছরের শিশু-র, কাশিপুরেঅবরোধ

Next post

প্রেমের বিয়েতে দাম্পত্য কলহ, বিয়ের এক বছরের মাথায় বধূর রহস্য মৃত্যু, বোরোতে অভিযুক্ত স্বামী গ্রেফতার

Post Comment