নিজস্ব প্রতিনিধি, সাঁওতালডিহি ও সাঁতুড়ি:
বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গেল দুই কিশোরী। পুরুলিয়ায় পৃথক দুটি ঘটনায় সাঁওতালডিহি ও সাঁতুড়ি থানা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। দুটি ঘটনাতে পরিবারের অভিযোগের ভিত্তিতে অপহরণের মামলা রুজু করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত পর্যন্ত ওই কিশোরীর কোন খোঁজ পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার সকালে বাড়ি থেকে বাজারে গিয়েছিল সাঁওতালডিহি থানা এলাকার ১৬ বছরের একটি কিশোরী। তারপরেই ওই কিশোরী রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। তারপর আর বাড়ি ফেরেনি। এদিকে লেখাপড়া নিয়ে মায়ের বকা খেয়ে গত বুধবার সকালে বাড়ি থেকে বেরিয়ে পড়ে সাঁতুড়ি থানা এলাকার আরেক ১৬ বছরের কিশোরী। খোঁজ মিলছে না ওই কিশোরীরও।











Post Comment