নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সম্প্রতি পুরুলিয়া সদর হাসপাতালে অনুষ্ঠিত হলো এক বিশেষ সচেতনতা র্যালি। “বিপর্যয়ের সময় মানসিক স্বাস্থ্য পরিষেবার অ্যাক্সেস” — এই বছরের মূল বার্তা নিয়ে আয়োজিত র্যালিতে অংশ নেন ১৩০ জন অংশগ্রহণকারী।
র্যালিটি সদর হাসপাতাল থেকে শুরু হয়ে জেলখানা মোড়, পোস্ট অফিস মোড় এবং বাসস্ট্যান্ড চত্বর ঘুরে পুনরায় হাসপাতালে এসে শেষ হয়। হাতে পোস্টার, প্ল্যাকার্ড ও মানসিক স্বাস্থ্য সম্পর্কিত পথনাটিকা সহযোগে অংশগ্রহণকারীরা জনসাধারণের মধ্যে সচেতনতার বার্তা ছড়িয়ে দেন।
ডা. নীহারঞ্জন সরকার বলেন,
“কোভিডের পর থেকে মানসিক অসুস্থতার হার অনেক বেড়ে গেছে। অনেকেই জানেন না যে এই ধরনের অসুস্থতার চিকিৎসা সম্ভব এবং সম্পূর্ণ নিরাময়যোগ্য। বিশেষ করে প্রাপ্তবয়স্ক মহিলাদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যাচ্ছে, কিন্তু সামাজিক ভয় ও কুসংস্কারের কারণে তাঁরা চিকিৎসা করাতে আসেন না। এই ধারণা সম্পূর্ণ ভুল — সময়মতো চিকিৎসা নিলে মানসিক অসুস্থতা পুরোপুরি সেরে ওঠা সম্ভব।”
র্যালিতে অংশগ্রহণকারীরা সাধারণ মানুষকে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব বোঝানোর পাশাপাশি, মানসিক রোগ নিয়ে প্রচলিত ভ্রান্ত ধারণা ভাঙার আহ্বান জানান।











Post Comment