insta logo
Loading ...
×

মাধ্যমিক পরীক্ষার্থী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, নিতুড়িয়ায় গ্রেফতার যুবক

মাধ্যমিক পরীক্ষার্থী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, নিতুড়িয়ায় গ্রেফতার যুবক

নিজস্ব প্রতিনিধি, নিতুড়িয়া:

এক মাধ্যমিক পরীক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল নিতুড়িয়া থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম আকাশ বাউরি। তার বাড়ি সাঁওতালডিহি থানার ইছর গ্রামে। শুক্রবার ধৃতকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তার ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পাশাপাশি নির্যাতিতা কিশোরীর ডাক্তারি পরীক্ষার পর আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে তিনি গোপন জবানবন্দি দেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত সোমবার বাড়িতে একাই ছিলেন মাধ্যমিক পরীক্ষার্থী বছর ১৬-র ওই কিশোরী। বাড়িতে বসে পড়াশোনা করছিলেন। অভিযোগ একাকীত্বের সুযোগ নিয়ে বাড়িতে ঢুকে ওই যুবক তাকে ধর্ষণ করে। পরের দিন নির্যাতিতা কিশোরী বিষয়টি তার পরিবারকে জানান। তারপরেই নির্যাতিতার পরিবার বুধবার নিতুড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে পকসো আইনে একটি মামলা রুজু করে। তবে ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল অভিযুক্ত যুবক। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে।

Post Comment