insta logo
Loading ...
×

মহিষ বোঝাই পিক আপ ভ্যান আটক হুড়ায়,উদ্ধার ৬ টি মহিষ

মহিষ বোঝাই পিক আপ ভ্যান আটক হুড়ায়,উদ্ধার ৬ টি মহিষ

নিজস্ব প্রতিনিধি, হুড়া:


পশুদের উপর নিষ্ঠুরতা ও বেআইনি পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিল পুরুলিয়ার হুড়া থানার পুলিশ। মঙ্গলবার রাতে পুরুলিয়া–বাঁকুড়া ৬০ নম্বর জাতীয় সড়কে এক সফল অভিযানে মহিষ বোঝাই একটি পিক আপ ভ্যান বাজেয়াপ্ত করে পুলিশ। উদ্ধার করা হয় ৬ টি মহিষ। এই ঘটনায় বেআইনি ভাবে পশু পরিবহনের অভিযোগে গাড়ির চালক ও তার সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম প্রসেনজিৎ হাজরা ও সুরব শেখ। তারা দু’জনেই পূর্ব বর্ধমান জেলার মন্থেশ্বর থানার কুসুম গ্রামের বাসিন্দা। বুধবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে জাতীয় সড়কে নিয়মিত টহল দিচ্ছিল হুড়া থানার পুলিশের একটি দল। সেই সময় গোপন সূত্রে খবর আসে যে পুরুলিয়া দিক থেকে বাঁকুড়ার উদ্দেশে একটি পিক আপ ভ্যানে বেআইনি ভাবে মহিষ পাচার করা হচ্ছে। খবর পেয়ে তৎপরতার সঙ্গে পুলিশ জাতীয় সড়কের ভাগাবাঁধ মোড়ে নাকা চেকিং শুরু করে। পুলিশ কর্মীদের উপস্থিতি টের পেয়ে পিক আপ ভ্যানের চালক গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা করে। তবে পুলিশের দ্রুত তৎপরতায় কিছু দূর যেতেই গাড়িটি আটক করা সম্ভব হয়। পরে তল্লাশি চালিয়ে গাড়ির ভিতর থেকে ৬টি মহিষ উদ্ধার করা হয়।
এই ঘটনার পর পশু পরিবহন আইন ও পশু নির্যাতন প্রতিরোধ আইনের একাধিক ধারায় একটি সুনির্দিষ্ট মামলা রুজু করা হয়।

Post Comment