নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:
মঙ্গলবার কার্যত বৃষ্টি শূন্য পুরুলিয়া। শুধু হুড়ায় সামান্য ২.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বাকি ১২টি স্টেশনে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। ফলে জেলার গড় বৃষ্টিপাত দাঁড়িয়েছে মাত্র ০.১৮ মিলিমিটার।
তাপমাত্রার দিক থেকে আর্দ্র গরমই ভোগাল পুরুলিয়াবাসীকে। এ দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস। ফলে দিনভর গুমোট ভাব বজায় ছিল। গুমোট বজায় থাকবে। বৃষ্টিও চলবে সপ্তাহ জুড়ে বিক্ষিপ্তভাবে, বলে জানিয়েছে আবহাওয়া অফিস।











Post Comment