নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল এক তরুণীর। মৃতার নাম মিতালী মাহাত (২৮)। তার বাড়ি পুরুলিয়া মফস্বল থানার পাথরডি গ্রামে। বুধবার সকালে পুরুলিয়া ৬০ এ জাতীয় সড়কের পুরুলিয়া মফস্বল থানার বিরগিড়ি মোড়ের কাছে ঘটনা। এই ঘটনায় জখম হয়েছেন বন দফতরের কংসাবতী উত্তর বনবিভাগের কাশিপুর রেঞ্জের আধিকারিক রাজেশ কর্মকার ও ফরেস্ট গার্ড সুব্রত বিশ্বাস।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে মিতালী মাহাত সাইকেল চালিয়ে যাওয়ার সময় আচমকা বনকর্মীরদের বাইকের ধাক্কায় পড়ে যান। তার পর ওই তরুণীর শরীরের উপর দিয়ে বাইকটি চলে যায়। ওই সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিও পড়ে যায়। ছিটকে পড়ে জখম হন বাইকে থাকা রেঞ্জার ও বন কর্মী। পরে স্থানীয় মানুষজন তাদের উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিতালী মাহাতোকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ।











Post Comment