insta logo
Loading ...
×

পুরুলিয়ার ট্রাফিক ব্যবস্থায় বিশেষ পরিবর্তন, না জানলে বিপদ

পুরুলিয়ার ট্রাফিক ব্যবস্থায় বিশেষ পরিবর্তন, না জানলে বিপদ

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে পুরুলিয়া জেলার অন্যতম ব্যস্ত গোশালা রেলগেট সংলগ্ন এলাকায় ট্র্যাফিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। জেলার পুলিশ সুপার বৈভব তিওয়ারির উদ্যোগে গোশালা মোড় থেকে গোশালা রেলগেট পর্যন্ত রাস্তা দু’টি পৃথক লেনে বিভক্ত করা হয়েছে। এর পাশাপাশি স্থাপন করা হয়েছে প্রয়োজনীয় ও স্পষ্ট ট্র্যাফিক সাইন।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই পদক্ষেপের মূল লক্ষ্য হল রেলগেট এলাকায় যান চলাচলকে আরও শৃঙ্খলাবদ্ধ ও নির্বিঘ্ন করা, যাতে নিত্যযাত্রী ও সাধারণ মানুষ স্বস্তিতে চলাচল করতে পারেন। নতুন লেন ব্যবস্থার ফলে গাড়ির গতি নিয়ন্ত্রিত হবে এবং দুর্ঘটনার ঝুঁকিও কমবে বলে আশা করা হচ্ছে।
তবে একই সঙ্গে প্রশাসন কড়া অবস্থান নিয়েছে নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে। ট্র্যাফিক সাইনেজ অমান্য করলে মোটর ভেহিকল অ্যাক্ট, ১৯৮৮ অনুযায়ী জরিমানার ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
প্রশাসনের আবেদন, সাধারণ মানুষ যেন ট্র্যাফিক নিয়ম মেনে চলেন এবং এই উদ্যোগকে সফল করতে সহযোগিতা করেন। এতে শুধু যানজট নয়, সার্বিকভাবে শহরের ট্র্যাফিক শৃঙ্খলাই আরও উন্নত হবে।

Post Comment