insta logo
Loading ...
×

পুরুলিয়ায় বৃষ্টি কিছুটা ঘুরে দাঁড়াল

পুরুলিয়ায় বৃষ্টি কিছুটা ঘুরে দাঁড়াল

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া :

আগস্টের শুরুতেই পুরুলিয়ায় বৃষ্টি কিছুটা ঘুরে দাঁড়াল। মঙ্গলবার , ৫ আগস্ট জেলাজুড়ে গড় বৃষ্টিপাত হয়েছে ১৩.১৭ মিমি। সোমবারের তুলনায় সামান্য বেশি।

সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পুঞ্চা (৩০.০ মিমি), বলরামপুর (২৭.২ মিমি), বরাবাজার (২৩.২ মিমি) ও ঝালদায় (২২.৬ মিমি)। বাঘমুণ্ডিতে এক ফোঁটাও বৃষ্টি পড়েনি। হাতোয়াড়া ও জয়পুরে মাত্র ৩.৬ মিমি।

বুধবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯°সেলসিয়াস, সর্বনিম্ন ২৪.৮°সেলসিয়াস।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়তে পারে।

অন্যান্য এলাকায় বৃষ্টি
মানবাজার – ১০.০ মিমি
নিতুড়িয়া – ১১.৪ মিমি
সাঁতুড়ি – ১৬.৬ মিমি
হুড়া – ৬.২ মিমি
কাশীপুর – ১০.৪ মিমি
পাড়া – ৬.৪ মিমি

Post Comment