insta logo
Loading ...
×

নিয়ন্ত্রণ হারিয়ে ভরা পুকুরে পড়ল চার চাকার গাড়ি, কী হলো তারপর?

নিয়ন্ত্রণ হারিয়ে ভরা পুকুরে পড়ল চার চাকার গাড়ি, কী হলো তারপর?

নিজস্ব প্রতিনিধি, ঝালদা:

নিয়ন্ত্রণ হারিয়ে একটি চার চাকার গাড়ি পড়ে গেল গ্রামের বড়ো পুকুরে। ঝালদা থানার জারগো গ্রামে সোমবার সকালে ঘটে গেল এই চাঞ্চল্যকর ঘটনা। তবে আশ্চর্যজনকভাবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান গাড়িতে থাকা দুই ব্যক্তি।

স্থানীয় সূত্রে জানা যায়, গঙ্গাধর মাহাতো নামে এক ব্যক্তি তাঁর এক সঙ্গীকে নিয়ে নতুন সুইফট ডিজায়ার গাড়িতে করে যাচ্ছিলেন দুয়ারসিনি মন্দিরের দিকে। পথেই উল্টো দিক থেকে আসা এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। ফলে গাড়িটি সোজা গিয়ে পড়ে জারগো গ্রামের বড়ো পুকুরে।

দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজে নেমে পড়েন। আহত অবস্থায় দুই যাত্রীকে দ্রুত ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক চিকিৎসার পর এখন তাঁরা সুস্থ আছেন।

পুকুরে পড়ে যাওয়া গাড়িটিকে উদ্ধারে চলে কয়েক ঘণ্টার তৎপরতা। স্থানীয় প্রশাসন ও বাসিন্দাদের সহযোগিতায় অবশেষে গাড়িটিও নিরাপদে জল থেকে তোলা সম্ভব হয়।

Post Comment