insta logo
Loading ...
×

জেলাজুড়ে বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণের সম্ভাবনা

জেলাজুড়ে বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণের সম্ভাবনা

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া :

বৃহস্পতিবার জেলাজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি ছিলো কখনও রোদের ঝলক, তো কখনও বৃষ্টি। তবে আবহাওয়া অফিস জানাচ্ছে, শুক্রবার জেলাজুড়ে বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বঙ্গোপসাগর থেকে দক্ষিণবঙ্গে এখনও জলীয় বাষ্প ঢুকছে। সঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। এর ফলেই শুক্রবার বৃষ্টির দাপট কিছুটা বাড়তে পারে পুরুলিয়া-সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে।

৭ আগস্ট বৃহস্পতিবার জেলাজুড়ে গড় বৃষ্টিপাত হয়েছে ১৬.৯৪ মিলিমিটার—বুধবারের তুলনায় অনেকটাই কম। যদিও কিছু এলাকায় ভারী বৃষ্টি হলেও, বেশিরভাগ ব্লকে বৃষ্টির দানায় প্রকৃতির কার্পণ্য ছিল ।

সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে নিতুড়িয়ায়—৭০ মিমি। সাঁতুড়িতেও ভাল বৃষ্টি হয়েছে (৪৫.০ মিমি)। পুঞ্চা (২৭.৪ মিমি) এবং ঝালদা (১৯.৬ মিমি)-তেও মাঝারি বৃষ্টির নজির। অন্যদিকে বলরামপুর, বরাবাজারে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। হাতোয়াড়া, জয়পুর, বাঘমুণ্ডি, মানবাজারে বৃষ্টি হয়েছে যথাক্রমে ৫.৪, ১৬.৪ এবং ৪.২ মিমি।

এ দিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.০°সেলসিয়াস, যা আগের দিনের তুলনায় অনেকটাই কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৫°সেলসিয়াস।

Post Comment