নিজস্ব প্রতিনিধি, হুড়া:
পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে হুড়া ব্লক সদরের একটি ম্যারেজ হলে আয়োজিত হল চক্ষু পরীক্ষা শিবির। এদিন ৪২৬ জন পুরুষ ও মহিলা চোখের পরীক্ষা করান। তাঁদের মধ্যে ৪২ জনকে অস্ত্রোপচারের জন্য চিহ্নিত করা হয়েছে।
শিবিরে উপস্থিত ছিলেন পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কল্যাণ কুমার সিনহা, অতিরিক্ত পুলিশ সুপার (অভিযান) যোধাবর অভিনাশ ভীমরাও, ডিএসপি (ডিইবি) জীবনের রায়, কাশিপুরের সিআই মানস কুমার সরকার ও হুড়া থানার ওসি বিশ্বজিৎ মণ্ডল সহ হুড়া থানার অন্যান্য আধিকারিকরা।
জেলা পুলিশের দাবি, এই ধরনের সামাজিক কর্মসূচি ভবিষ্যতেও চলবে।











Post Comment