নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:
চলন্ত যাত্রীবাহী বাস থেকে হঠাৎ ধোঁওয়া বেরোতে থাকায় আতঙ্ক ছড়াল বলরামপুরে। শনিবার সকালে পুরুলিয়া -টাটা ১৮ নম্বর জাতীয় সড়কে বলরামপুর থানার নামশোল এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে টাটা থেকে পুরুলিয়ার দিকে আসছিল একটি বেসরকারি বাস । কিন্তু বলরামপুর থানার নামশোল এলাকায় আচমকায় বাসের ইঞ্জিন থেকে ঘন ধোঁওয়া বেরোতে শুরু করে। মুহূর্তের মধ্যে জাতীয় সড়কের একাংশ ধোঁওয়ায় ঢেকে যায় । পরিস্থিতি বুঝে চালক দ্রুত বাসটিকে রাস্তার পাশে দাঁড় করান। আতঙ্কে বাস থেকে নেমে পড়েন যাত্রীরা । বাসটিকে সময় মতো থামানো হয়েছিল বলে যাত্রীদের নিরাপদে বার করা সম্ভব হয়। চালকের তৎপরতায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান যাত্রীরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বলরামপুর থানার পুলিশ । তবে কি কারণে বাস থেকে ধোঁওয়া বেরিয়ে ছিল, তা এখনও জানা যায়নি। ঘটনার পর বেশ কিছু সময় জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয় । পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।








Post Comment