insta logo
Loading ...
×

চড়িদায় গ্যাস সিলিন্ডারে আগুন, জখম চার

চড়িদায় গ্যাস সিলিন্ডারে আগুন, জখম চার

নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:

গ্যাস সিলিন্ডারে আগুন লেগে জখম হলেন চার জন। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বাঘমুন্ডি থানার চড়িদা গ্রামে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বলরাম সূত্রধরের বাড়িতে রান্নার সময় আচমকাই গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলতে শুরু করে সিলিন্ডারটি। আতঙ্কে পরিবার ও প্রতিবেশীরা সেটিকে বাইরে বের করতে গিয়ে দগ্ধ হন চার জন।

জখমদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাদের প্রাথমিক চিকিৎসা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে পরিবারটি।

Post Comment