অমরেশ দত্ত, মানবাজার:
মানবাজার বিধানসভা কমিটির বৈঠকে আমন্ত্রণ না পেয়ে মন্ত্রী সন্ধ্যারানী টুডুকে সরাসরি চিঠি ধরালেন পুঞ্চা ব্লকের একাংশ তৃণমূল নেতা-কর্মীরা। চিঠিতে প্রশ্ন, “এইভাবে আপনি জিততে পারবেন তো?” পাশাপাশি তাঁকে প্রার্থী থেকে সরে দাঁড়ানোর পরামর্শও দেন তারা।
রবিবার রাধামাধব ইনস্টিটিউশনে ওই বৈঠকে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসে। অভিযোগ, পুঞ্চা ব্লকের তৃণমূলের তিন হাজার কর্মী সেনাবাহিনীকে সম্মান জানিয়ে মিছিল করলেও তাঁদের সভায় আমন্ত্রণ জানানো হয়নি। অথচ জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়কে আগের রাতেই ডাকা হয়। কিন্তু
বৈঠকে অনুপস্থিত ছিলেন সুজয়বাবু ও মানবাজার পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দিলীপ পাত্র। পরবর্তী প্রতিক্রিয়ায় সুজয়বাবু বলেন, “এই সিদ্ধান্ত না নিলেই পারতেন বিধানসভা চেয়ারম্যান।” দিলীপ পাত্রের কটাক্ষ, “ওই সভায় তো কর্মীদের ভিড়ই ছিল না।”
সূত্রের খবর, মন্ত্রী সন্ধ্যারানী টুডুর সঙ্গে সহ-সভাধিপতি ও তাঁর স্বামী গুরুপদ টুডুর সম্পর্কও বেশ কিছুদিন ধরে শীতল। হুল দিবসে তাঁদের একসঙ্গে দেখা গেলেও এবারের বৈঠকে গোষ্ঠী সংঘাত ফের সামনে এলো।











Post Comment