insta logo
Loading ...
×

কাশিপুর ও বাঘমুন্ডিতে বেআইনি বালি বোঝাই দুটি ট্রাক্টর বাজেয়াপ্ত

কাশিপুর ও বাঘমুন্ডিতে বেআইনি বালি বোঝাই দুটি ট্রাক্টর বাজেয়াপ্ত

নিজস্ব প্রতিনিধি, কাশিপুর ও বাঘমুন্ডি:

নদী থেকে বেআইনি বালি উত্তোলনের অভিযোগে দুটি ট্রাক্টর বাজেয়াপ্ত করল পুরুলিয়ার কাশিপুর ও বাঘমুন্ডি থানার পুলিশ। বাঘমুন্ডির ঘটনায় চালক পালিয়ে গেলেও কাশিপুরে বালি বোঝাই ট্রাক্টর চালককে পুলিশ গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত চালকের নাম রাজেশ টুডু। তার বাড়ি কাশিপুর থানার ভাতুইকেন্দ গ্রামে।
সোমবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে কাশিপুর থানার পুলিশ জানতে পারে সিয়াদা-ছেলিয়া রাস্তায় একটি বালি বোঝাই ট্রাক্টর আসছে। পুলিশ দ্রুত সেখানে পৌঁছে ট্রাক্টরটি আটক করে চালককে গ্রেফতার করে।অন্যদিকে বাঘমুন্ডি থানার পুলিশ খবর পায় একটি বালি বোঝাই ট্রাক্টর সিন্দরি দিক থেকে ডাভা গ্রামের দিকে আসছে। সঙ্গে সঙ্গে পুলিশ ডাভা শ্মশান ঘাটের দিকে পৌঁছায়। সেখানে পুলিশকে দেখে বালি বোঝাই ট্রাক্টর থামিয়ে চালক পালিয়ে যায়। এই দুটি ঘটনায় সোমবার রাতে স্বতঃপ্রনোদিত মামলা রুজু করেছে কাশিপুর ও বাঘমুন্ডি থানার পুলিশ। মঙ্গলবার ধৃতকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

Post Comment