insta logo
Loading ...
×

কলেজের প্রতিষ্ঠা দিবসে চক্ষু পরীক্ষা শিবির

কলেজের প্রতিষ্ঠা দিবসে চক্ষু পরীক্ষা শিবির

নিজস্ব প্রতিনিধি, কাশিপুর:

কলেজের প্রতিষ্ঠা দিবস কর্মসূচি উপলক্ষ্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন হল কাশিপুর মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ে। শুক্রবার লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশনের সহযোগিতায় এই পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় কলেজের সেমিনার কক্ষে। এদিন ছাত্র, ছাত্রী, অধ্যাপক, অধ্যাপিকা সহ ১৭০ জনের চক্ষু পরীক্ষা ও হিমোগ্লোবিন পরীক্ষা করা হয় শিবিরে। উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডঃ বিভাস কান্তি মন্ডল,পরিচালন সমিতির সভাপতি সৌমেন বেলথরিয়া প্রমুখ। কলেজের অধ্যক্ষ ডঃ বিভাস কান্তি মন্ডল জানান, “২০০০ সালের ২৬ শে সেপ্টেম্বর কলেজের প্রতিষ্ঠা হয়। এই বছর ২৫ বছর পূর্ণ হবে। বিশেষ বিশেষ দিন গুলোতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি উপলক্ষ্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। মূল অনুষ্ঠান হবে সেপ্টেম্বর মাসের ২৫ ও ২৬ তারিখ। সাথে সাথে আজকে ২২শে শ্রাবণ বিশ্বকবির ৮৪ তম প্রয়াণ দিবস পালন করা হয়েছে।”

Post Comment