insta logo
Loading ...
×

উদ্ধার অপহৃতা নাবালিকা, যুবক ধৃত

উদ্ধার অপহৃতা নাবালিকা, যুবক ধৃত

নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:

নিখোঁজ ছিল নাবালিকা। তাকে উদ্ধার করল বরাবাজার থানার পুলিশ। কিশোরীকে অপহরণ করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক যুবককে। ধৃতের নাম আকাশ হাঁসদা। বোরো থানার নওয়াডি গ্রামে তার বাড়ি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে গত ১০ এপ্রিল মেয়েকে নিয়ে ঝাড়খণ্ডের বোকারো থেকে বরাবাজারের এক গ্রামে বাপের বাড়িতে একটি অনুষ্ঠানে এসেছিলেন মা ও মেয়ে। অভিযোগ ওইদিন রাতে অনুষ্ঠান থেকে ওই কিশোরী নিখোঁজ হয়ে যায়। পরে বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার হদিশ পাওয়া যায়নি। এই ঘটনায় পরিবারের সন্দেহ হয়ে কেউ অসৎ উদ্দেশ্যে ওই নাবালিকাকে অপহরণ করে নিয়ে গিয়েছে। পুলিশ জানিয়েছে কিশোরীর মায়ের অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে একটি অপহরণের মামলা রুজু করে তদন্ত শুরু হয়। রবিবার রাতে বরাবাজার বাস স্ট্যান্ড থেকে নাবালিকাকে উদ্ধার করার পাশাপশি অভিযুক্ত যুবককে গ্রেফতার হয়। সোমবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজত হয়। অন্যদিকে উদ্ধার হওয়া নাবালিকার এদিন ডাক্তারি পরীক্ষা হয়। সে আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেয়।

Post Comment