insta logo
Loading ...
×

আবারও করোনার থাবা! কতটা আতঙ্ক এবার?

আবারও করোনার থাবা! কতটা আতঙ্ক এবার?

নিজস্ব প্রতিনিধি, মানবাজার:

দীর্ঘ তিন বছর পর ফের বিশ্বজুড়ে করোনা সংক্রমণের সংখ্যা বাড়ছে। এই তালিকায় রয়েছে ভারতও। দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের একাধিক জেলায় নতুন করে করোনা সংক্রমণের খোঁজ মিলেছে। বিশ্বব্যাপী দীর্ঘ দুই বছরের তাণ্ডবলীলা চালিয়ে কিছুটা স্তিমিত হয়েছিল করোনা ভাইরাস। তবে তা পুরোপুরি নির্মূল হয়নি—এমনই সতর্কবার্তা দিচ্ছেন বিশেষজ্ঞরা।

এই পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক ও স্বাস্থ্যবিশেষজ্ঞরা। তাঁদের মতে, সাবধানতা ও স্বাস্থ্যবিধি মানলেই সংক্রমণ রোধ সম্ভব।

মানবাজার এলাকার বিশিষ্ট চিকিৎসক ডা. গোপাল চন্দ্র লায়েক বলেন, “প্রাথমিকভাবে ব্যক্তিগত সচেতনতার উপর জোর দিতে হবে। মাস্ক ব্যবহার, জনবহুল স্থান এড়িয়ে চলা এবং সামাজিক দূরত্ব বজায় রাখাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
স্বাস্থ্য দপ্তরের তরফ থেকেও করোনা সংক্রমণ এড়াতে নিয়মিত হাত ধোওয়া, স্যানিটাইজার ব্যবহার এবং উপসর্গ দেখা দিলে অবিলম্বে টেস্ট করানোর পরামর্শ দেওয়া হয়েছে।

জনগণকে উদ্বেগ নয়, সচেতনতার পথে হাঁটার আহ্বান জানানো হয়েছে প্রশাসনের তরফ থেকেও।

Post Comment