insta logo
Loading ...
×

আজ জেলায় কেমন বৃষ্টি?

আজ জেলায় কেমন বৃষ্টি?

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

বর্ষার গতিতে যেন বিজ্ঞাপন বিরতি। বৃষ্টি কার্যত মুখ ফিরিয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) জেলার ১৪টি বৃষ্টিমাপ কেন্দ্রের মধ্যে ৯টিতেই এক ফোঁটাও বৃষ্টি হয়নি। কিছু এলাকায় সামান্য ঝিরঝিরে বৃষ্টি হয়েছে।

গত ২৪ ঘণ্টায় পুরুলিয়া জেলায় বৃষ্টিপাতের পরিমাণ (মিমি) :
ঝালদা – ০.৪, বাঘমুণ্ডি – ১৫.২, নিতুড়িয়া – ২.৪, পাড়া – ১২.৬, বাকি ৯টি কেন্দ্রে – ০ মিমি। গড়ে বৃষ্টিপাতের পরিমাণ দাঁড়িয়েছে ২.৩৫ মিমি।

জেলার তাপমাত্রা : সর্বোচ্চ ৩৩.৫° সেলসিয়াস, সর্বনিম্ন ২৬.১° সেলসিয়াস। আজ বিক্ষিপ্ত ভাবে পুরুলিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Post Comment