নিজস্ব প্রতিনিধি , মানবাজার:
আচমকাই খাবারের দোকানে হানা জেলা স্বাস্থ্য আধিকারিকের। ভ্রাম্যমান ফুড সেফটি গাড়ি নিয়ে মানবাজার এলাকার বিভিন্ন হোটেল ও খাবারের দোকানে অভিযান চললো। বৃহস্পতিবার মানবাজারের একাধিক হোটেল,মিষ্টির দোকানে অভিযান চালান ডেপুটি সিএমওএইচ ২ ডাঃ মহুয়া মহান্তি, মানবাজার-১ নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক ও খাদ্য সুরক্ষা আধিকারিক সহ মানবাজার থানার পুলিশ। এদিন অভিযানে খাবারের দোকানে গরমিল লক্ষ্য করেন জেলা আধিকারিক। দোকানদারদের সতর্ক করা হয়। অভিযান চালানোর পাশাপাশি গোটা মানবাজার এলাকা জুড়ে ভ্রাম্যমান খাদ্য সুরক্ষা গাড়ির মাধ্যমে সুস্থ থাকতে গেলে কী ধরনের খাবার খাওয়া উচিত সে বিষয়ে সচেতন করা হয় এলাকার নাগরিকদের।











Post Comment